ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

রিজার্ভ কমলো আরও ২৮ কোটি ডলার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৩, ১০:১৩ সকাল

Link Copied!

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। গত এক সপ্তাহে রিজার্ভ কমেছে ২৮ কোটি ডলার। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৬৭০ কোটি ডলার। বুধবার (১ নভেম্বর) এটি কমে দাঁড়ায় ২ হাজার ৬৪২ কোটি ডলার। অর্থাৎ গত সাত দিনে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ কমেছে ২৮ কোটি ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার ৬৬ কোটি ডলার। এক সপ্তাহ আগে অর্থাৎ ২৫ অক্টোবর এটি ছিল ২ হাজার ৮৯ কোটি ডলার। এই হিসাবে গত সাত দিনে নেট রিজার্ভ কমেছে ২৩ কোটি ডলার। অবশ্য প্রকৃত নেট রিজার্ভ এখন ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলারের নিচে বলে জানা গেছে। প্রকৃত রিজার্ভের এ তথ্য কেবল আইএমএফকে জানায় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে রিজার্ভ থেকে আরও ১০০ কোটি ডলার কমে যেতে পারে। কারণ, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আওতাধীন দেশগুলো থেকে আমদানি বাবদ (সেপ্টেম্বর-অক্টোবর) ১.২১ বিলিয়ন ডলার আগামী সোমবার (৬ নভেম্বর) পরিশোধ করতে হবে বাংলাদেশকে। এই দায় পরিশোধের পর দেশের রিজার্ভ নেমে দাঁড়াবে ১৯ বিলিয়ন ডলারের ঘরে।

গত জুলাই-আগস্ট সময়ে আকু পেমেন্টের পরিমাণ ছিল ১.২ বিলিয়ন ডলার। আর এর আগের মে-জুন সময়ের জন্য পেমেন্টে করা হয়েছিল ১.১ বিলিয়ন ডলার।

আঞ্চলিক আমদানির ক্ষেত্রে ৯টি সদস্য দেশ—বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার আর্থিক লেনদেন কভার করে আকু পেমেন্ট গেটওয়ে। প্রতি দুই মাস অন্তর এ বিল পরিশোধ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত এক বছরে রিজার্ভ কমেছে ৯ বিলিয়ন ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ সালের ১ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩ হাজার ৫৭২ কোটি ডলার। ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি বা ৪৮ বিলিয়ন ডলারের বেশি।

Facebook Comments Box

আরও পড়ুন

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের

যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, আঘাতের শঙ্কা ২৮ অক্টোবর

চার দফায় ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমল সোনার দাম

PKSF, IAB to launch climate-smart house design competition

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ