ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রমজানে চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২১ বিকাল

Link Copied!

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ খাদ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। এর অংশ হিসেবে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের কোর্ট মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

রমজান মাসে বাজারদর স্থিতিশীল ও সহনীয় রাখতে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি কেজি ৭৫ টাকা, প্রতিটি ডিম ৮ টাকা ৫০ পয়সা এবং সোনালি মুরগি প্রতি কেজি ২৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। নির্ধারিত দামে পণ্য কিনতে পেরে ক্রেতাদের মাঝে সন্তোষ লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আ. হা. ম. শামিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স