ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যমুনা নদীতে দৃশ্যমান ৪৯ স্প্যানের বঙ্গবন্ধু রেল সেতু

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মে ২০২৪, ২:০৪ বিকাল

Link Copied!

যমুনা নদীর বুকে সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। নির্মাণাধীন সেতুটির সব কটি স্প্যান বসানো হয়েছে। গত এপ্রিল থেকেই সেতুর ৪ দশমিক ৮ কিলোমিটারের পুরোটাই দৃশ্যমান। তবে অন্যান্য কিছু কাজ এখনো বাকি। আগামী ডিসেম্বর মাসের শেষ অথবা জানুয়ারির প্রথম দিকে সেতুটি উদ্বোধন করা হবে বলে সেতু কর্তৃপক্ষ জানান।

সেতু প্রকল্প পরিচালক আলফাত্তাহ মো. মাসইদুর রহমান বলেন, ৫০টি পিলারের ওপর ৪৯টি স্প্যান বসিয়ে সেতুর পুরো ৪ দশমিক ৮ কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান। এখন পর্যন্ত এই প্রকল্পে ৮৬ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ১৪ শতাংশ কাজ দ্রুতই সম্পন্ন করা হবে। সেতুর ওপর ডুয়েল গেজ রেললাইন বসানোর কাজ চলছে।

তিনি আরও বলেন, সেতুতে রেল লাইন নির্মান কাজ নভেম্বর নাগাদ শেষ হবে। এছাড়াও পূর্ব প্রান্ত টাঙ্গাইলে প্লাটফর্ম সহ অন্যান্য কাজ আগস্টে এবং পশ্চিম অংশ সিরাজগঞ্জে একি কাজ সেপ্টেম্বর, অক্টোবর নাগাদ শেষ হবে। শেষ হলে সেতুটি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হবে। সেতু নির্মানে ১৬ হাজার ৭৮০ কোটি টাকার ব্যয় ধরা হয়েছিলো। নির্ধারিত বরাদ্ধের মধ্যে সেতু নির্মান শেষ হবে। বরাদ্ধকৃত অর্থের মধ্যে জাপানের জাইকা ৭৫ শতাংশ এবং বাংলাদেশ সরকার ২৫ শতাংশ ব্যয় করবেন। ৫০টি পিলারের ওপর ৪৯টি স্প্যান বসিয়ে সেতুর পুরো ৪ দশমিক ৮ কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ