ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ময়মনসিংহ-শেরপুর সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৪, ২:৫১ বিকাল

Link Copied!

ময়মনসিংহ-শেরপুর সড়কে যাত্রীবাহী একটি বাসও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। নিহত অপর ব্যাক্তি অটোরিকশা চালক। ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানিয়েছেন, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর আশাবট গ্রামের করিম মাষ্টারের বড় ছেলে কাপড় ব্যবসায়ী নুরুজ্জামান বাবলু (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের শিশুপুত্র মো. সাদমান (৭) এবং তাদের আরো ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুর জেলার ঝিনাইগাতি খোয়ারপাড়গামী আদিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর বড়বিলায় পৌঁছালে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ