ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক
admin
১৪ মে ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি ও মোটরসাইকেলের পাঁচ যাত্রী আহত হয়েছেন। আজ (১৪ মে) মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দত্তখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে।

পুলিশ ও সিএনজিতে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য প্রবাসফেরত ছেলে জিতু মিয়াকে নিয়ে সিএনজি অটোরিকশায় ওঠেন কয়লান মিয়া। শহরের কাছাকাছি দত্তখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়লান ও জিতুসহ পাঁচ জন আহত হন। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতু মিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে, জিতুর মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা এ ঘটনার বিচার দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ