ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১ এপ্রিল ২০২৪, ২:০২ বিকাল

Link Copied!

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে আজ সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় হাসান আলী (২৫) নামের এক যুবক ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। আজ (১ এপ্রিল ২০২৪) সকাল ৯ টার দিকে সদর উপজেলার চাঁদবিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী চাঁদবিল গ্রামের লিটন হোসেনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঘটনার সময় চাঁদবিল গ্রামের হাসান আলী গরুর জন্য ঘাস কাটতে এবং অজ্ঞাত ব্যক্তিটি বাই সাইকেল যোগে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মুত্যু হয়।হাসানের পরিচয় সনাক্ত হওয়ায় তাকে নিজ বাড়িতে এবং অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান,হাসানের পরিচয় সনাক্ত হওয়ায় তার লাশ নিজ বাড়িতে এবং অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত মরদেহটি সনাক্ত করার জন্য বিভিন্ন স্থানে খবর দেওয়া হয়েছে। ট্রাকের চালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ