ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ মার্চ ২০২৪, ১২:৪২ বিকাল

Link Copied!

মাগুরার শালিখা উপজেলায় সিএনজি চালিত যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ৭ জন যাত্রী আহত হয়েছেন। গত (২৯ মার্চ ২০২৪) শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার হাজামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকার মৃত কালিপদ শিকদারের ছেলে মধু শিকদার, নিতাই দে’র স্ত্রী নিলুফা রানী দে এবং নারায়ণ চন্দ্র দে’র স্ত্রী পুষ্পা রানী দে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহতদের মাগুরা ও যশোর হাসপাতালে ভর্তি করা হষেছে। নিহতদের সকলের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা সদরের কামারপাড়া এলাকায় নাম যজ্ঞের একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। তারা মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় যশোরমুখী একটি বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসার পর মধু শিকদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে আসার পর একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ