ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মশার লার্ভা : টিসিবি ও পেট্রোবাংলাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুলাই ২০২৩, ৮:৩৪ সকাল

Link Copied!

রাজধানীর কারওয়ান বাজারে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রধান কার্যালয় ভবন ও বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ভবনের ভূগর্ভস্থ পার্কিংয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় এ দুই সংস্থাটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোতাকাব্বীর আহমেদ।

মেয়র আতিকুল ইসলাম বলেন, পেট্রোবাংলার যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয় সেখানে নালার মধ্যে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এখানে রীতিমতো এডিস মশার লার্ভার চাষ হচ্ছে। আজ যে পেট্রোবাংলাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হলো, সেই টাকা তাদের জরিমানা দিতে হতো না, যদি তারা ৫০০ টাকার ব্যবস্থা নিত।

তিনি আরও বলেন, আমরা বিভিন্নভাবে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আমরা যার যার আশপাশের আঙিনা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, যদি পানি জমা হতে না দিই, তাহলে এডিস মশা বংশবিস্তার করতে পারবে না।

এসময় পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, পানি জমে থাকার বিষয়টি চিহ্নিত করে তিনি প্রায় দুই সপ্তাহ আগে তা পরিষ্কার করা এবং পানি যাতে জমে থাকতে না পারে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এ জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্বও দেওয়া হয়। কাজ চলাকালে যদি মশার লার্ভা পাওয়া যায়, তাহলে তার দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠানকে নিতে হবে, পেট্রোবাংলার সংশ্লিষ্ট শাখার লোকজনকে নিতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২