ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৫, ২:৪৪ বিকাল

Link Copied!

ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি। এটি পুরোপুরি ব্যবসায়ীদের সংগঠন থেকে নির্ধারিত।

এর আগের দিন, সোমবার (১৩ অক্টোবর), বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সব ধরনের ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়।

সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারেও সমন্বয় করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার দাম ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিনের নতুন দাম প্রতি লিটার ১৭৭ টাকা। প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে ৯৪৫ টাকা।

এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের পর জনমনে বিভ্রান্তি দেখা দেয় যে, সরকার হয়তো নতুন করে দাম বাড়িয়েছে। তবে বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, এ বিষয়ে সরকার কোনো নির্দেশনা দেয়নি।

তিনি আরও বলেন, আমরা এখনো মূল্য নিয়ন্ত্রণের বিষয়ে নজর রাখছি। ব্যবসায়ীরা যাতে ইচ্ছামতো দাম না বাড়াতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স