ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভারতে একটি ট্রলি উল্টে ৪ শিশু-সহ ১৩ জনের মৃত্যু

প্রতিবেদক
admin
৩ জুন ২০২৪, ১:১৮ অপরাহ্ণ

Link Copied!

ভারতে মধ্যপ্রদেশে ট্রাক্টর দিয়ে বানানো একটি ট্রলি উল্টে চার শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। রাজগড় জেলার পিপলদি এলাকায় রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে।

রোববার রাতে মধ্য প্রদেশের রাজগড় জেলায় একটি ট্রাক্টর উলটে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা প্রত্যেকের রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ইতিমধ্য়েই মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী যোগাযোগ করেছেন রাজস্থান সরকারের সঙ্গে। মৃতদের মধ্যে রয়েছে চার শিশুও।

পুলিশ জানিয়েছে, রাজগড় জেলার পিপলোড়ি গ্রামের কাছে উলটে যায় ট্রাক্টরটি। সম্ভবত ওই ট্রাক্টরটিতে ৩০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। অনুমান করা হচ্ছে, এত যাত্রী থাকায় সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক। সেই কারণেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। যদিও আহত এক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এছাড়াও ট্রাক্টরে যাত্রী পরিবহণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ ছিলেন। সেই কারণে ঘটেছে এই দুর্ঘটনা।

আহতদের ভোপালের হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তা হওয়ার সম্ভাবনা এখন আর নেই। আহতদের অনেকেই বুকে ও মাথায় গুরুতর চোট পেলেও এখন বিপদমুক্ত অনেকেই।

এরই মধ্যে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ