ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার নতুন প্রতিনিধি ড. জিয়াওকুন শি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জানুয়ারী ২০২৪, ৫:৫৯ বিকাল

Link Copied!

ড. জিয়াওকুন শি বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার নতুন প্রতিনিধি হিসাবে যোগদান করেছেন। আজ সোমবার ২৯ জানুয়ারি ২০২৪ আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদের নিকট তিনি নিজের পরিচয়পত্র দাখিল করেন ।

চীনের নাগরিক ড. শি, উহান বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ও ইতিহাসে স্নাতক এবং চীনের ন্যাশনাল একাডেমি অফ গভর্নেন্স থেকে আইনে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৯ সালে এফএও-তে যোগদান করেন এবং ইতালির রোমে অবস্থিত এফএও সদর দপ্তরে ডেপুটি ডিরেক্টর-জেনারেলের সিনিয়র কমপ্লায়েন্স অ্যাডভাইজার হিসেবে এবং ২০২১ সালের জানুয়ারী থেকে তিনি থাইল্যান্ডের ব্যাংকক-এ অবস্থিত এফএও আঞ্চলিক দপ্তরে বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. জিয়াওকুন শি, ১৯৮৮ সালে চীনের জিয়াংফানে চীন সরকারের জিয়াংফান বিভাগের গবেষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৬-২০০৪ সাল পর্যন্ত, তিনি চীনের বেইজিং-এ অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিভাগে ডেপুটি ডিরেক্টর অব পার্সোনেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭-২০১০ সাল পর্যন্ত তিনি চীনের বেইজিং-এ অর্থ মন্ত্রণালয়ের জেনারেল ডিভিশনের পরিচালক ছিলেন। ২০০৯ সালে, তিনি চীনের জিয়াংজিতে তুজিয়া এবং মিয়াও স্বায়ত্তশাসিত সরকারের ডেপুটি প্রিফেকচার গভর্নর হিসেবে কাজ করেন। ২০১০-২০১৬ সাল পর্যন্ত, তিনি চীনের বেইজিং-এ অর্থ মন্ত্রণালয়ের জেনারেল অফিসের ডেপুটি ডিরেক্টর-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬- ২০১৯ সালে ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের তিনটি সংস্থায় গণপ্রজাতন্ত্রী চীন সরকারের স্থায়ী প্রতিনিধির কার্যালয়ে উপ-প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেন।

ড. জিয়াওকুন শি বাংলাদেশে এফএও কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দেবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক