ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাঁশখালীতে বন্যার্তদের ঘর নির্মাণে দেওয়া হবে ১ কোটি ৫৩ লাখ টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ সকাল

Link Copied!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়া হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব অর্থ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বাসসকে জানান, চট্টগ্রাম জেলার সবচেয়ে বেশি বন্যাকবলিত উপজেলাগুলোর মধ্যে বাঁশখালী অন্যতম। সাম্প্রতিক বন্যায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৬০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪ হাজার ৫১৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাঁশখালীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

জেলা পরিষদের প্রশাসক জানান, এর আগে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য নতুন ঘর নির্মাণ ও পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের প্রতিটি উপজেলাতেই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ঘর পুনর্নির্মাণের অংশ হিসেবে জেলা পরিষদ প্রতিটি উপজেলায় এ ধরনের সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।

মাহবুবের রহমান শামীম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য নগদ আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। জেলা পরিষদ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আন্তরিকভাবে কাজ করছে। পরিবারগুলোকে দ্রুত পুনর্গঠন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রতিটি উপজেলায় এ সহায়তা দেওয়া হচ্ছে।

দুর্যোগকবলিত মানুষের পুনর্বাসনে সরকারের সার্বিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের দুর্দিনে জেলা পরিষদ সবসময় তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

Protect Young People’s Lungs from Tobacco and Nicotine Products

বিশ্ব ফুসফুস দিবস কাল: তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস

বাঁশখালীতে বন্যার্তদের ঘর নির্মাণে দেওয়া হবে ১ কোটি ৫৩ লাখ টাকা

প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: শ্রমমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞা: ইরানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আফতাবনগর-বনশ্রীতে যানজট কমাতে ৩ ব্রিজ নির্মাণ

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

চাহিদা মেটাতে ১০ হাজার টন মসুর ডাল ও ১.৫৫ লাখ টন সার কিনবে সরকার

মিয়ানমারে নারী বন্দীদের ওপর বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন চলছে

মানবাধিকার সুরক্ষায় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়তে পারে ৪ শতাংশ: এডিবি