ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বগুড়ায় পেঁয়াজের বাজারে হঠাৎ দামের বড় ধস

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ ডিসেম্বর ২০২৫, ৫:২৬ বিকাল

Link Copied!

বগুড়ায় পেঁয়াজের বাজারে হঠাৎ নেমে এসেছে দামের বড় ধস। দুই দিন আগেও যেখানে বাজার ছিল অস্থির, সেখানে ভারত থেকে আমদানি বাণিজ্যের জন্য নতুন করে এলসি খোলার খবরে পাইকারি ও খুচরা-দুই বাজারেই কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে দাম। এতে ভয়াবহ লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা, তবে স্বস্তি ফিরে এসেছে ক্রেতাদের মধ্যে।

শনিবার (৬ ডিসেম্বর) বগুড়ায় পেঁয়াজের দাম ছিল কেজি ১৫০ টাকা। রোববার (৭ ডিসেম্বর) তা নেমে আসে ১০০ থেকে ১২০ টাকায়। শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজার ঘুরে দেখা গেছে- নতুন দেশি পেঁয়াজ পাইকারিতে ৬৫ টাকা, খুচরায় ৮০–৮৫ টাকা। পুরোনো পেঁয়াজ পাইকারিতে ১০০–১০৫ টাকা, খুচরায় ১২০ টাকা।

দীর্ঘদিন ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় সরবরাহ কমে যায় এবং বগুড়ায় প্রতিদিন পাঁচ টনের চাহিদার বিপরীতে দাম ছিল লাগামহীন। নতুন পেঁয়াজ উঠলেও বাজারে স্থিতিশীলতা ফেরেনি। তবে এলসি খোলার তথ্য বাজারে পৌঁছাতেই পরিস্থিতি বদলে যায় মুহূর্তেই।

রাজাবাজারের আড়তদার পরিমল প্রসাদ রাজ বলেন, “সরবরাহ বাড়ছে, সামনে দাম আরও কমবে। এলসি এলে পেঁয়াজ ৫০ টাকা কেজিতেও বিক্রি হতে পারে।” তার মতে, বাজারে হঠাৎ দামের এই পতন ব্যবসায়ীদের বড় লোকসানের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, “আগামীকাল দাম আরও কমতে পারে-এই আশঙ্কায় বাজারে এখনই দাম কমে গেছে। নতুন দেশি পেঁয়াজ বাজারে ভরপুর হওয়ার আগেই এলসি খোলায় ব্যবসায়ীরা বিপাকে পড়বেন।”

ক্রেতারা বলছেন, বহুদিন পর পেঁয়াজের দাম কমায় বাজারে স্বস্তি ফিরেছে। তবে ব্যবসায়ীদের আশঙ্কা-যদি দ্রুত আমদানি শুরু হয়, তারা বড় ক্ষতি সামলে উঠতে পারবেন না।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স