ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৬ বস্তা চাল জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অগাস্ট ২০২৫, ১১:০০ সকাল

Link Copied!

বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৬ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ির নিচে থেকে এসব চাল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি লোগোযুক্ত বস্তায় রাখা মোট ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ করা হয়। পরে জব্দ করা চাল থানা হেফাজতে রাখা হয়।

ইউএনও হাফিজুর রহমান আরও বলেন, হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া নেওয়া গোডাউনে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি চালগুলো মজুত করেছিলেন। এ ঘটনায় প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা