ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ সকাল

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল ও নকল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান চালানো হয়।

অভিযানে নকল শিশু খাদ্য উৎপাদন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়।

অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রঞ্জন বণিক।

ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

র‍্যাব-১১ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নকল-ভেজাল পণ্যের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স