ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

পেঁয়াজের দাম আবার বাড়ল

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ ডিসেম্বর ২০২৫, ১:১৩ বিকাল

Link Copied!

দেশের ক্রেতারা আবারও পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে চিন্তিত। মৌসুমের শুরুতে নতুন সরবরাহ না আসার কারণে পুরোনো পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। শুধু পেঁয়াজ নয়, সয়াবিন তেলের দামও বৃদ্ধি পেয়েছে, যা বাজারে স্বাভাবিক জীবিকা ব্যয় আরও বাড়িয়েছে। এই পরিস্থিতি ক্রেতাদের জন্য বাড়তি খরচের কারণ হিসেবে দেখা দিয়েছে।

রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, গেলো সপ্তাহের দুই-তিন দিনে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়ে এখন ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বাজার ও ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, সরবরাহ সংকটের কারণে পুরোনো পেঁয়াজের দাম চড়া হয়েছে। নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে, তবে পরিমাণ অল্প। নতুন মুড়িকাটা পেঁয়াজ পাওয়া যাচ্ছে, আর পাতাসহ পেঁয়াজের দাম প্রতি কেজি ৭০-৮০ টাকা।

অন্যদিকে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে, জানিয়েছেন বিক্রেতারা।

তবে বাজারে দুইদিন ধরে সয়াবিন তেলের দাম নিয়ে হইচই চলছে। ব্যবসায়ীরা সরকারের অনুমোদন ছাড়াই বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা বৃদ্ধি করেছেন। ৫ লিটারের বোতলের দাম বাড়ানো হয়েছে ৪৩ টাকা এবং ২ লিটারের বোতলের দাম বাড়ানো হয়েছে ১৮ টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত