ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অগাস্ট ২০২৫, ২:১৮ বিকাল

Link Copied!

আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশে পাম অয়েলের খোলা মূল্য লিটারে ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ভোক্তারা এখন লিটারে ১৯ টাকা সাশ্রয় করতে পারবেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এই নতুন দাম ঘোষণা করেন। তিনি জানান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে পাম অয়েলের মূল্য সমন্বয় করেছে।

তবে সয়াবিন তেলের দাম আগের মতোই লিটার প্রতি ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত রয়েছে। বাণিজ্যসচিব আরও বলেন, দেশের ভোজ্যতেলের বাজারে ৬০ শতাংশ পাম অয়েল দখল করে, তাই আন্তর্জাতিক দর কমায় পাম অয়েলের দাম হ্রাস করা হয়েছে।

এর আগে ১৫ এপ্রিল সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল ব্যবসায়ীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা