ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

পরবাসীদের জন্য ‘প্রবাসী বিসিক’ গঠনে আমরা প্রস্তুত : শিল্পমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪২ বিকাল

Link Copied!

সেন্টার ফর এনআরবির একটি প্রতিনিধিদল মঙ্গলবার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় প্রতিনিধিরা দেশের শিল্প খাতে প্রবাসীদের বিনিয়োগকে পিপিপি মডেলে যুক্ত করার আহ্বান জানান।

প্রবাসীদের বর্তমান বিনিয়োগগুলোতে প্রয়োজনীয় সহায়তা ও নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিনিধিদল মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিরা ২০২৪ সালে সেন্টারের বিশ্বব্যাপী ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ কনফারেন্স সিরিজ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী বলেন, দেশের শিল্প খাতে প্রবাসীদের বিনিয়োগে আমরা খুবই আন্তরিক। প্রবাসীদের সুবিধার জন্য প্রয়োজনে আমরা আলাদা প্রবাসী শিল্পনগরী বা ‘প্রবাসী বিসিক’ করে দেব। বর্তমান শিল্প এলাকাগুলোর খালি প্লটগুলোতে প্রবাসীরা প্লট চাইলে আমরা তাদের অগ্রাধিকার দেব।

ফুড প্রসেসিং, পর্যটন শিল্পের বিকাশ ও ইউরোপ আমেরিকার দেশ সমূহে রফতানি বাজার সম্প্রসারণে প্রবাসীদের ভূমিকা নেওয়ার আহ্বান জানান। বৈঠককালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে বৈঠকে সেন্টারের রিসোর্স পার্সন ও সদস্যদের মধ্যে যোগদান করেন মোক্তার হোসেন চৌধুরী, অ্যাডমিরাল (অব) আওরঙ্গজেব চৌধুরী, আকবর হোসেন মন্জু, প্রবাসী ব্যবসায়ী মিসবাহ আহমদ ও মেহেদী হাসান চৌধুরী।

Facebook Comments Box

আরও পড়ুন

স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

সন্ধ্যা ৭টার মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

তিস্তার পানিতে তলিয়ে গেছে বাদামখেত, বীজ বিতরণে ক্ষুব্ধ কৃষকরা

প্রচণ্ড বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীর মতিঝিলে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৭৯১, নিখোঁজ হাজারো মানুষ

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজমিস্ত্রির মৃত্যু

বরিশালে তিন যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এক দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত