ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

পচা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৫ বিকাল

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একরামুল হক নামের ব্যবসায়ী পচা গরুর মাংস বিক্রি করছিলেন। ক্রেতাদের নজরে এলে তাকে হাতেনাতে ধরা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (আনোয়ার হোসাইন), উপজেলা ভেটেরিনারি সার্জন (গোলাম মওদুদ আহমেদ) ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একরামুল হককে জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ থাকলেও তিনি জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। জব্দকৃত পচা মাংস ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

সহকারী কমিশনার আনোয়ার হোসাইন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত