ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ মার্চ ২০২৪, ৩:৩০ বিকাল

Link Copied!

পবিত্র রমজান ও ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ বুধবার (১৩ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিউজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ কার্যক্রমে প্রতি ডজন ডিম ১২০ টাকায় কেনা যাবে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকা এবং ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৫০ টাকা দরে বিক্রি হবে বলে জানা গেছে।

বিপিএ জানিয়েছে, রাজধানীর ২০ টি পয়েন্টে ট্রাকসেলে ডিম ও মুরগি ন্যায্য মূল্যে বিক্রি কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। বাজারে মধ্যস্বত্ত্বভোগীদের প্রভাব কমিয়ে স্মার্ট পোল্ট্রি শিল্প গড়ার অংশ হিসেবে ভোক্তাদের কাছে সরাসরি ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি করা হবে।

এজন্য খামারিদের কাছ থেকে ডিম ও মুরগি সংগ্রহ করে আগামী বুধবার থেকে কারওয়ান বাজারে এবং পরবর্তীতে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থান/বাজার সমূহে খুচরা পর্যায়ে ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম চলমান থাকবে।

বিক্রির স্থান/বাজার: কারওয়ান বাজার, হাতিরপুল বাজার, শান্তিনগর বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, শ্যামলী, গুলশান নতুন বাজার, সেগুনবাগিচা, সচিবালয়, উত্তর বাড্ডা বাজার, যাত্রাবাড়ী চৌরাস্তা, ঝিগাতলা শংকর বাস স্ট্যান্ড, মতিঝিল, মিরপুর, শান্তিনগর বাজার, নিউ মার্কেট, রামপুরা বাজার, কামরাঙ্গীরচর, শনির আখরা বাজার।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র