ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দেশের ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ৪:০০ বিকাল

Link Copied!

দেশের প্রায় ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে আয়োজিত ‘কৃষিই কৃষ্টি-কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কৃষি বিষয়ে পড়াশোনা করেও অনেক শিক্ষার্থী বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন পেশায় চলে যান। কৃষি নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের দেশের মাটি ও মানুষের সঙ্গে যুক্ত থেকে কৃষি খাতের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কৃষিতে যারা পড়াশোনা করেন, তারা মাটির মানুষ ও দেশপ্রেমিক। তাদের শরীর থেকে মাটির গন্ধ পাওয়া যায়।

অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতির ভিত্তি দুর্বল করে দিয়েছে এবং প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে ফেলেছে।

এসব সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক ও সামাজিক কাঠামো পুনর্নির্মাণ করাই সরকারের মূল পরিকল্পনা।

মন্ত্রী বলেন, সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত যুবক বেকার। একটি পদের বিপরীতে পাঁচ লাখ পর্যন্ত আবেদন জমা পড়ে। এ সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তাই পরিকল্পিতভাবে দেশের কাঠামো সাজাতে হবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কারিগরি শিক্ষায় দক্ষ শ্রমশক্তি বিদেশে পাঠাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব খাতকে সরকার বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২