ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দেশীয় চিনির বিক্রি শুরু, আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ ডিসেম্বর ২০২৫, ৫:০৮ বিকাল

Link Copied!

দেশীয় চিনি বাজার স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে স্থানীয় চিনির বিক্রি শুরু করেছে সরকার। বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রেখে দেশে মজুত থাকা চিনি পর্যায়ক্রমে বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। শনিবার (৬ ডিসেম্বর) নাটোরে উত্তরা গণভবন সংস্কার কাজ পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি আরও বলেন, শুধু ভর্তুকি দিয়ে চিনিকল পরিচালনা সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগ জরুরি। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে, এবং শিগগিরই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা নাটোর সুগার মিলস লিমিটেডও পরিদর্শন করেন। তিনি বলেন, দেশে চিনিকলগুলো চাহিদার খুব অল্প অংশই পূরণ করতে পারে। তাই চিনিকলের উৎপাদন সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রাশিদুল হাসান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, এবং নাটোর সুগার মিলস লিমিটেডের এমডি মো. আখলাছুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত