ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

দেড় বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা গড়ার ঘোষণা সরকারের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ১১:০২ সকাল

Link Copied!

পরিবেশদূষণ রোধে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশব্যাপী সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে সাভারের আমিনবাজারে প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। রাজধানী থেকে শুরু হওয়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

সাফারি পার্কের প্রশাসনিক ও অবকাঠামোগত জটিলতা নিরসনের আশ্বাস দিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, সরেজমিনে পার্কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। চিহ্নিত অব্যবস্থাপনা ও সমস্যাগুলো শিগগিরই দূর করা হবে।

তিনি আরও বলেন, রাস্তার সীমাবদ্ধতার কারণে বনের মধ্যে নিজেদের জমিতে যেতে অনেক মালিককে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যা সমাধানে চলতি মাসেই অংশীজনদের নিয়ে বৈঠক করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও রিসোর্টের দখলে থাকা বনের জমি উদ্ধারে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া ও মামলা পরিচালনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন তিনি।

এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত

জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

মৌসুমি বায়ু বিদায়, আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি

বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ফ্লোরিডায় ক্যাটাগরি ২ হারিকেনের আঘাত, বন্যা ও জলোচ্ছ্বাসের শঙ্কা

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

মা ইলিশ রক্ষায় অভিযানে তিন জেলে আটক

চট্টগ্রামে সাইকেল আরোহীদের জন্য পৃথক ট্র্যাক চালু

দেড় বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা গড়ার ঘোষণা সরকারের

স্পেনের গুহায় মিলল নিয়ান্ডারথালদের কাঠের তৈরি অস্ত্র, পাত্র ও হাতুড়ি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় উপকূলে ম্যানগ্রোভ চারা রোপণ