ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দালাল বাজারে প্রশাসনের অভিযানে স্বপ্ন সুপার শপসহ ৫ প্রতিষ্ঠানে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ সকাল

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বপ্ন সুপার শপসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এবং হাবিবুর রহমান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, কৃষি বিপণন আইন ও বিএসটিআই আইনে এসব জরিমানা আদায় করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভুঁইয়া জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে দালাল বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করায় ব্যবসায়ী মো. রুবেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ী খলিলুর রহমানকে পাঁচ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য রাখায় স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই আইন অনুযায়ী লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ী রাকিবুল হাসানকে ১০ হাজার টাকা এবং পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করায় সুমাইয়া বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স