ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ডেমরায় ভেজাল খাদ্যবিরোধী অভিযানে ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জানুয়ারী ২০২৬, ১১:২০ সকাল

Link Copied!

রাজধানীর ডেমরা এলাকায় ভেজাল ও নকল খাদ্য সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাদ্য সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয় এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি ও ভেজাল খাদ্য সামগ্রীর উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব। এসব অপরাধ দমন ও প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১৮ জানুয়ারি র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং র‍্যাব-১০-এর সহযোগিতায় ডেমরা এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল ও নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় নামবিহীন একটি কারখানায় নকল ঘি উৎপাদন এবং অবৈধভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ২৫৬ কেজি নকল ঘি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এছাড়া লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার অভিযোগে শাওন কনজ্যুমার প্রোডাক্টসের একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। প্রতিষ্ঠানটির অবৈধ ও অনুমোদনহীন খাদ্য সামগ্রীও জব্দ করে ধ্বংস করা হয়েছে।

তাপস কর্মকার আরও জানান, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপণনের মতো প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত