ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালে নতুন ৩০০ শয্যা প্রস্তুত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ বিকাল

Link Copied!

দেশে ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৩০০ শয্যা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও বিভিন্ন ওয়ার্ডের ব্যবস্থাপনায় পরিবর্তন এনে অতিরিক্ত রোগী রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে একটি মোবাইল হাসপাতালের ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো সরকারি হাসপাতাল ডেঙ্গু রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। কোনো হাসপাতালে শয্যা না থাকলে নির্ধারিত অন্য হাসপাতালে রোগী পাঠানোর ব্যবস্থা করতে হবে। এসব শয্যাও পূর্ণ হয়ে গেলে আরও জায়গা প্রস্তুত করার নির্দেশনা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালগুলো ডেঙ্গু রোগী ভর্তি করছে কি না, তা যাচাই করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হাসপাতাল রোগী নিতে অস্বীকৃতি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার চাপের মধ্যে নতুন জলবায়ু উদ্যোগ

তরুণদের মধ্যে বাড়ছে ক্যান্সারের হার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

শ্রীনগরে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালে নতুন ৩০০ শয্যা প্রস্তুত

শাহজালালে তিন যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

ফতুল্লায় ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি কমাতে ডিএমপির মতবিনিময় সভা

খুলনায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

ডেঙ্গুতে দ্রুত সুস্থ হতে তরল ও পুষ্টিকর খাবারের পরামর্শ