ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ বিকাল

Link Copied!

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ৭৬ কোটি ৭৯ লাখ টাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, স্থানীয়ভাবে জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ মসুর ডাল কেনা হবে। এর বাস্তবায়নকারী সংস্থা টিসিবি।

১০ হাজার টন মসুর ডাল কেনার জন্য টিসিবি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করলে তিনটি দরপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে তিনটি প্রস্তাবকেই কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড, খুলনা থেকে মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিষ্ঠানটির কাছ থেকে টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি কেজি ৭৬ টাকা ৭৯ পয়সা দরে ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। এতে প্রতি টন মসুর ডালের দাম পড়বে ৭৬ হাজার ৭৯০ টাকা। ১০ হাজার টনের মোট মূল্য দাঁড়াবে ৭৬ কোটি ৭৯ লাখ টাকা। এ অর্থের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টি থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ২০ হাজার টন। এর মধ্যে ইতোমধ্যে ১৭ হাজার ৫২৮ মেট্রিক টন মসুর ডাল কেনা হয়েছে।

নতুন করে ১০ হাজার টন কেনা হলে চলতি অর্থবছরে টিসিবির কেনা মসুর ডালের পরিমাণ দাঁড়াবে ২৭ হাজার ৫২৮ টন। অর্থাৎ নির্ধারিত ২ লাখ ২০ হাজার টন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ মসুর ডাল কেনা হচ্ছে।

টিসিবি সাধারণত কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করে। এর অংশ হিসেবেই মসুর ডাল কেনার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রাজধানীতে গোপন গোডাউনে মিলল ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট

১৯ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবারও বাড়বে?

অক্টোবরে ঢাকা-কক্সবাজার রুটে চলতে পারে মহানগর এক্সপ্রেস

নতুন নিকোটিন পণ্যে তরুণদের আকৃষ্ট করছে কোম্পানিগুলো, নিষিদ্ধের দাবি

হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় ৩০ স্বেচ্ছাসেবকের হাতে-কলমে প্রশিক্ষণ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহীতে অনুমোদনহীন পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য নতুন ভিসা বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

চীনসহ এশিয়ার সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় ৪ অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর