ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

জনস্বাস্থ্য সচেতনতায় রাজধানীতে স্বাস্থ্যসামগ্রী বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ । ১৩ জন

রাজধানীতে জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে স্বাস্থ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “স্বাস্থ্যের জন্য একসাথে, বিজ্ঞানের পাশে দাঁড়াও” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ান ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মালিবাগ মৌচাক মোড় থেকে কর্মসূচির সূচনা হয়। পরে এটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল আহাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক জান্নাতুল ফেরদৌসী ও এম এ সোহেল আহমেদ। এছাড়াও সংস্থার স্বেচ্ছাসেবীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় শুধু সচেতনতা বৃদ্ধি নয়, বরং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন হতে পারেন।