ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

চীনে আতশবাজির গোদামে বিস্ফোরণ, নিহত ৮ জন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ । ৩২ জন

চীনের জিয়াংশু প্রদেশে একটি আতশবাজির গোদামে বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এ ছাড়া দঙ্গাই প্রদেশের দঙ্গান গ্রামে আরেকটি বিস্ফোরণের ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

চীনের গ্রামীণ সম্প্রদায়গুলো ছুটির দিন এবং বিশেষ উপলক্ষের সময় স্পার্কলার ও বিকট শব্দযুক্ত আতশবাজি ব্যবহার করে উদযাপন করে। এর মধ্যে প্রধান উদযাপন হলো চীনা নববর্ষ, যা ৯ দিনব্যাপী চলবে এবং গত মঙ্গলবার শুরু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, “জরুরি ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপণ, জননিরাপত্তা এবং স্বাস্থ্য বিভাগ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।” বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন রোববার রাতের দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।