ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ২ নির্মাণ শ্রমিক

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৪, ১০:২৪ সকাল

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জে আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫), আব্দুর রাজ্জাকে মেয়ের স্বামী আবু সুফিয়ান (২৫)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, একটি পিকআপ ভ্যানে করে মিক্সার মেশিন ও কয়েকজন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, তাদের বহনকারী পিকআপ শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হন এবং বাকিদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কুদ্দুস বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ