ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

গমের দাম কমেছে বিশ্ববাজারে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ সকাল

Link Copied!

রাশিয়া ও ভারতে গমের উজ্জ্বল ফলন এবং পর্যাপ্ত সরবরাহের খবরের কারণে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে। পাশাপাশি সয়াবিন ও ভুট্টার বাজারও নিম্নমুখী প্রবণতায় রয়েছে। এ বিষয়ে বাজার বিশ্লেষকরা চীনের চাহিদা হ্রাস এবং বৈশ্বিক সরবরাহ বৃদ্ধিকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। খবর দিয়েছে বিজনেস রেকর্ডার।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিএটি) গতকাল গমের চুক্তিমূল্য ১.৪ শতাংশ কমে প্রতি বুশেল ৫ ডলার ৪১ সেন্টে নেমে এসেছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ২০২৬ সালে বৈশ্বিক গম উৎপাদন প্রত্যাশার তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

রাশিয়ার কৃষি পরামর্শদাতা প্রতিষ্ঠান আইকেএআর পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালে দেশটিতে ৯ কোটি ১০ লাখ টন গম উৎপাদিত হতে পারে, যা আগের ৮ কোটি ৮০ লাখ টনের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। পাশাপাশি ভারত সরকার সম্প্রতি ২৫ লাখ টন গম রফতানির অনুমতি দেয়ায় বাজারে সরবরাহ আরও বৃদ্ধি পাবে।

এদিকে সয়াবিনের দাম টানা দ্বিতীয় সেশনে কমেছে। গতকাল বুশেলপ্রতি ১১ ডলার ২৬ সেন্টে ০.৬ শতাংশ পতন ঘটেছে। চীনের চান্দ্র নববর্ষের ছুটির কারণে সয়াবিনের চাহিদা সাময়িকভাবে কমেছে, যা দামের ওপর প্রভাব ফেলেছে।

ভুট্টার বাজারেও দরপতন হয়েছে। সিবিএটিতে বুশেলপ্রতি ৪ ডলার ২৯ সেন্টে দাম ০.৬ শতাংশ কমেছে। তবে চীনে বৃষ্টির কারণে ভুট্টার মান নষ্ট হওয়ায় দেশটি বিকল্প হিসেবে অস্ট্রেলীয় যব ও মার্কিন সরগম কেনার পরিমাণ বৃদ্ধি করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স