ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

গবেষণায় এবার মস্তিষ্কে খোঁজ মিললো প্লাস্টিকের

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ বিকাল

Link Copied!

মানুষের শরীরে প্লাস্টিক রয়েছে এই তথ্য নতুন নয়। তবে নতুন এক গবেষণায় এবার মস্তিষ্কে প্লাস্টিকের খোঁজ পেয়েছে। আর এই তথ্য সামনে আসার পরই চাঞ্চল্য তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে। একদল গবেষক বছরের শুরুতে মস্তিষ্কের নমুনা নিয়ে পরীক্ষা করেন। তারা দেখতে পেয়েছেন, আট বছর আগে সংগ্রহ করা মস্তিষ্কের নমুনার তুলনায় এখন মানুষের মস্তিষ্কে প্লাস্টিকের ক্ষুদ্র কণা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, যা মারাত্মক শংকার।

পানির বোতল থেকে শুরু করে বাজারের ব্যাগ, মোবাইল ফোন থেকে ল্যাপটপ সবকিছুতেই প্লাস্টিকের ছোঁয়া। এক কথায় বলা যায় প্লাস্টিকের জগতে বাস আমাদের। বিভিন্ন খাবারেও মিলছে প্লাস্টিকের অস্তিত্ব। সেই প্লাস্টিক এবার পৌঁছে গেছে মস্তিষ্কে। সম্প্রতি এক গবেষণায় উঠে আসা এমন তথ্য চাঞ্চল্য ছড়াচ্ছে চিকিৎসা মহলে।

গেলো মে মাসে অনলাইনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে, মানব শরীরের ব্রেন, কিডনি আর লিভারের অটোপসি করে পরীক্ষা শেষে সবগুলো অঙ্গেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। ৯১টি ব্রেন স্যাম্পলে সারা শরীরের থেকে প্রায় ১০ থেকে ২০ শতাংশ বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বলা হচ্ছে- দেহের সবকটি অঙ্গের মধ্যে প্লাস্টিক দূষণে সবথেকে বেশি জর্জরিত ব্রেন বা মস্তিষ্ক।

গবেষণা প্রতিবেদনটির মূল লেখক ম্যাথিউ ক্যাম্পেন। তিনি যুক্তরাস্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের অধ্যাপক। তিনি বলেন, ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে গড় বয়সের ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যু পরীক্ষা করে দেখা গেছে তাদের ৯৯ দশমিক ৫ শতাংশ মস্তিষ্ক, বাকি অংশ প্লাস্টিক। ২০১৬ সালে মৃতদেহ থেকে সংগ্রহ করা মস্তিষ্কের নমুনার তুলনায় এটি প্রায় ৫০ শতাংশ বেশি।

তিনি জানান, এই ন্যানো প্লাস্টিকগুলো কোনো না কোনোভাবে মানব শরীরে প্রবেশ করছে এবং মস্তিষ্কে গিয়ে পৌঁছাচ্ছে। প্লাস্টিক ফ্যাট বা লিপিড পছন্দ করে। তাই খাবারের মাধ্যমে যে ফ্যাট গ্রহণ করা হয় সেগুলোর সঙ্গে ন্যানো প্লাস্টিক শরীরে প্রবেশ করে। তারপর তা মস্তিষ্কসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে যায়। খাবার ছাড়াও শ্বাস গ্রহণের মাধ্যমেও প্লাস্টিক শরীরে প্রবেশ করে।

মূলত ডিমেনশিয়া, অ্যালঝাইমার্সের রোগের প্রকোপ বৃদ্ধির গবেষণা করতে গিয়েই উঠে আসে এমন সব চাঞ্চল্যকর তথ্য। আর এই তথ্য ইঙ্গিত দিচ্ছে কীভাবে প্লাস্টিক দূষণের ফাঁদে পড়ছে মানব সভ্যতা। ধীরে ধীরে আমাদের মস্তিষ্ককেও গ্রাস করে নিচ্ছে এটি। তাই সাবধান হওয়া জরুরি এখনই।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত