ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খুলনায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুন ২০২৪, ১২:৪৯ বিকাল

Link Copied!

ভ্যানটি কয়রা থেকে পাইকগাছায় যাচ্ছিল, পথে উপজেলার শিববাটি এলাকায় বিপরীতমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ওই ভ্যানের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিববাটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি হলেন: ভ্যানচালক ইসমাইল। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালি ভ্যানটি কয়রা থেকে পাইকগাছায় যাচ্ছিল। পথে উপজেলার শিববাটি এলাকায় বিপরীতমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ওই ভ্যানের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ