ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

কলাপাড়ায় জেলেদের সরকারি চাল উদ্ধার, মধ্যরাতে প্রশাসনের অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মে ২০২৬, ১০:৫৬ সকাল

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মধ্যরাতে উপজেলা প্রশাসনের অভিযানে জেলেদের জন্য বরাদ্দ করা ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

কলাপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইমরান হোসেন নামের এক ব্যক্তির বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে সরকারি বরাদ্দের ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়।

প্রশাসনের ধারণা, উদ্ধার হওয়া চাল জেলেদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য সহায়তার অংশ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত