ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

উত্তর প্রদেশে টানা বর্ষণ-বন্যা ও ভূমিধসে ৫৬ জনের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০০ বিকাল

Link Copied!

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। পাশাপাশি রাজ্যজুড়ে এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে প্রাণহানির এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটিরও বেশি মানুষের বসবাস উত্তর প্রদেশে, যা ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে রাজ্যটিতে নিয়মিত ঝড় ও অতিবৃষ্টি দেখা দেয়।

রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড অতিভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ৫৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর পুরো অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যায়। এর ফলে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস গত কয়েক বছর ধরে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়া পরিস্থিতি বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে। পরিবেশ বিশেষজ্ঞরা এসব পরিস্থিতির সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে বলে মনে করছেন।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ বছরের এই সময়ে রাজ্যটিতে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী কয়েক দিন বৃষ্টি-বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় দফায় হাম-রুবেলা টিকাদান শুরু

মুন্সীগঞ্জে শুরু কলেরার দ্বিতীয় ডোজের টিকা খাওয়ানো

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নারীসহ নিহত ৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর নির্দেশ

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অন্তর্ভুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এমপি খোকন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জিবুতিতে নিজের সামরিক ঘাঁটির আধুনিকায়ন ও নজরদারি শক্তি বাড়াল চীন