ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ইফতারে স্বাস্থ্যকর পানীয় রেসিপি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ মার্চ ২০২৪, ১০:২০ সকাল

Link Copied!

টক দই-চিড়ার শরবত

উপকরণ : ভেজানো চিড়া ছোট এক কাপ, টক দই এক কাপ, পানি দুই কাপ, পুদিনা পাতা সামান্য, বিট লবণ আধা চা চামচ, জিরা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৩ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি এক চা চামচ।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে ব্লেন্ড করে নিতে হবে। এর পর ফ্রিজে রেখে ঠান্ডা করে বা পরিবেশনের সময় বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

বেলের শরবত

উপকরণ : মাঝারি সাইজের বেল একটি, পানি তিন কাপ, আখের গুড় পাঁচ-ছয় টেবিল চামচ, লেবুর রস এক চা চামচ।
প্রস্তুত প্রণালি : বেল কুরিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে চটকে নিতে হবে। মসৃণ হয়ে গেলে বেলের আঁশ ও বীজ ফেলে দিতে হবে। কেউ চাইলে ছেঁকেও নিতে পারেন। এবার এর সঙ্গে আখের গুড় ও লেবুর রস মিশিয়ে নিতে হবে। পরিবেশনের সময় বরফ কুচি মিশিয়ে নিতে হবে।

সবজির জুস

উপকরণ : বিট ছোট একটি, খিরা মাঝারি তিনটি, গাজর মাঝারি একটি, পুদিনা পাতা একমুঠো, লেবু দুটি, কাঁচামরিচ একটি, পিঙ্ক সল্ট পরিমাণমতো ও পানি দুই গ্লাস।
প্রস্তুত প্রণালি : সবজি ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার লেবু বাদে বাকি সব উপকরণ একত্রে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এর পর লেবুর রস মিশিয়ে নিতে হবে। না ছেঁকে পান করাই ভালো। তবে কেউ চাইলে ছেঁকে শুধু রসটুকু পান করতে পারেন।

দুধ-বাদামের শরবত

উপকরণ : দুধ দুই কাপ, চিনি চার চা চামচ, কাঠবাদামের গুঁড়া এক চা চামচ, পেস্তাবাদামের গুঁড়া এক চা চামচ, খেজুর দু-তিনটি, জাফরান এক চিমটি, ভ্যানিলা আইসক্রিম এক স্কুপ ও বরফ আধা গ্লাস।
প্রস্তুত প্রণালি : আইসক্রিম বাদে সব উপকরণ একত্রে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। পরিবেশনের সময় ভ্যানিলা আইসক্রিম ও জাফরান দিয়ে পরিবেশন করতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প