ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

তথ্য কমিশনার নিয়োগের পদক্ষেপ জানতে হাইকোর্টে রুল জারি

প্রতিবেদক
Ibrahim Khalil
১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ সকাল

Link Copied!

তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা আগামী ২ নভেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য কমিশনার নিয়োগ না হওয়া প্রশ্নে রুল জারি করেছেন আদালত।

গতকাল রোববার ( ৩১ আগস্ট ২০২৫) আজকের পত্রিকার সাংবাদিক অরুপ কুমার রায়ের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজি জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারাহ হোসেন, ব্যারিস্টার নিশাত মাহমুদ ও অ্যাডভোকেট রুহি নাজ।

প্রায় এক বছর দেশে কোন তথ্য কমিশনার নেই বলে জানান আইনজীবী। এমন প্রেক্ষাপটে রিটকারি কয়েকটি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় আটকে থাকায় তিনি রিটটি করেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত ৫ সেপ্টেম্বর প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক পদত্যাগ করেন। এর পরেই কার্যত অকার্যকর হয়ে পড়ে তথ্য কমিশন। গত ২০ জানুয়ারি সরকার তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করলে তথ্য কমিশন শূণ্য হয়ে পড়ে। অকার্যকর হয়েপড়ায় কমিশনে প্রতিনিয়ত জমা হওয়া অভিযোগগুলো নিষ্পত্তি হচ্ছে না।

তথ্য অধিকার আইন অনুসারে তথ্য প্রাপ্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সর্বোচ্চ সংস্থা তথ্য কমিশন। আইন অনুসারে কমিশনের একজন প্রধান তথ্য কমিশনার ও দুজন কমিশনার থাকবেন, কমিশনারদের মধ্যে অন্তত একজন নারী হতে হবে। আইন অনুসারে সরকার নির্ধারিত পদ্ধতি অনুসারে প্রতিটি পদের বিপরীতে দুইজনের নাম মহামান্য রাষ্ট্রপ্রতির কাছে প্রস্তাব করেন এবং রাষ্ট্রপতি চূড়ান্ত নিয়োগ দেন।

আইনজীবিরা বলেন, প্রধান তথ্য কমিশনার ও কমিশনারগণের নিয়োগের জন্য বাছাই কমিটি গঠন, কমিটির সভা আয়োজন ও কমিশনারগণের নাম প্রস্তাবসহ অন্যান্য সাচিবিক সহায়তা সরকারের পক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় করে থাকে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স