ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দ্বিতীয় দিনের মতো বিক্রি হচ্ছে ট্রেনের আগাম টিকিট

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুন ২০২৪, ১:৪৭ বিকাল

Link Copied!

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি করছে রেলওয়ে। কালোবাজারি ঠেকাতে শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে।

সোমবার (৩ জুন) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। আজ দেওয়া হচ্ছে ১৩ জুনের টিকিট।

যাত্রী সাধারণের সুবিধার কথা চিন্তা করে সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট শুরু হবে দুপুর ২টা থেকে।

একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফিরতির সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক চারটি আসনের টিকিট কিনতে পারবেন। এক্ষেত্রে সহযাত্রীদের নাম সংযুক্ত করার ব্যবস্থা থাকবে। ঈদযাত্রার এই টিকিট রিফান্ড করা যাবে না।

১৭ জুন ঈদুল আজহা ধরে গতকাল রোববার (২ জুন) শুরু হয় ট্রেনের আগাম টিকিট বিক্রি। তবে এবারও অনলাইনে টিকিট কিনতে হাজার হাজার যাত্রী হুমড়ি খেয়ে পড়েন। এতে অল্প সময়ের মধ্যেই নির্ধারিত টিকিট শেষ হয়ে যায়।

৪ জুন ১৪ জুনের, ৫ জুন ১৫ জুনের এবং শেষ দিন ৬ জুন ১৬ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে। শেষ সময়ে টিকিটের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগাম টিকিট বিক্রির পর চার দিন বিরতি দিয়ে ফিরতি টিকিট দেওয়া হবে ১০ জুন থেকে। ওইদিন ২০ জুনের আগাম ফিরতি টিকিট দেওয়া হবে। পাশাপাশি ১১ জুন ২১ জুনের, ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের এবং ১৪ জুন বিক্রি হবে ২৪ জুনের ফিরতি টিকিট।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ