ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী

প্রতিবেদক
admin
১৯ মে ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ

Link Copied!

শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রী মো. জিল্লুল হাকিম। মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী এ কথা বলেন। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গতকাল শনিবার দুপুরে মাগুরা রামনগর ঠাকুর বাড়ি এলাকায় নবনির্মিত মাগুরা রেল স্টেশনে মন্ত্রী বলেন, “মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের কাজ চলমান রয়েছে । ইতোমধ্যে মাগুরার অংশে আমরা জমি অধিগ্রহণ শেষ করেছি। এ এলাকায় রেলপথ বাস্তবায়িত হলে একটি স্বপ্নের দ্বার উন্মোচন হবে । মাগুরার মানুষ রেলপথে বিভিন্ন স্থানে সহজেই যেতে পারবে । আমরা এ রেলপথকে সম্প্রসারিত করতে চাই। ”

তিনি বলেন, ” মাগুরা হয়ে এ রেললাইন যাবে ঝিনাইদহ অংশের কালিগঞ্জ সীমান্তে। ইতোমধ্যে মাগুরার অংশে রেলপথ ব্রিজের প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে । এ প্রকল্পে জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়ভাবে যে সমস্যাগুলো রয়েছে তা আমরা অল্প দিনের মধ্যে শেষ করব।

রেলমন্ত্রী বলেন, ” বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়েকে অধিক গুরুত্ব দিয়েছেন। আর এ লক্ষ্যেই উন্নত দেশের মতো পরিকল্পনা করে রেল খাতে উন্নয়ন চিন্তা করা হচ্ছে। রেললাইন শুধু মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ উদ্ভোধন করা হয় ২০২১ সালে। এরই মধ্যে ফরিদপুর অংশের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ।

শনিবার প্রথমে মন্ত্রী কামারখালী এলাকায় প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি মাগুরা ঠাকুরবাড়ির এলাকায় প্রস্তাবিত স্টেশনের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মাগুরা- আসনের সংসদ সদস্য ড. বীরেন সিকদার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, নবনির্বাচিত মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান, সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা খন্দকার মাশরুর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ