ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মে ২০২৪, ৪:০৯ বিকাল

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা ইমরাজ আহসান নামে স্থানীয় এক যুবক জানান, ঢাকা থেকে একটি ট্রেন নারায়ণগঞ্জ যাচ্ছিল। সেই ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশে বসেছিলেন ওই ব্যক্তি। ফতুল্লার পাগলা রেলস্টেশনে পৌঁছালে ট্রেন থেকে নামার চেষ্টা করেন তিনি। এ সময় পড়ে গিয়ে ট্রেনের নিচে চলে যান। সঙ্গে সঙ্গে তার দুই পায়ের ওপর দিয়ে উঠে যায় ট্রেনের চাকা।

তিনি আরও জানান, ট্রেনের নিচে পড়ে তার দুই পা ক্ষত-বিক্ষত হয়ে যায়। আশপাশের কেউ তাকে হাসপাতালে নিচ্ছিল না। উপায় না পেয়ে তিনি তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ