ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মে ২০২৪, ৫:১৪ বিকাল

Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজির আরোহী কাঁচামাল ব্যবসায়ী বাবুল আহমেদ (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ (৮ মে) বুধবার সকালে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল আহমেদ টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি সখীপুরে কাঁচামালের ব্যবসা করতেন।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া সিএনজি অটোরিক্সাটি টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলার বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে যায়।

এ সময় বাবুল আহমেদ ও মোটরসাইকেল আরোহী বোয়ালী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সিয়ামকে (১৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক বাবুল আহমেদকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল আরোহী সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় বাবুল আহমেদ নামের এক সিএনজি আরোহীর মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ