ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পদ্মা সেতুর টোল আদায় দেড় হাজার কোটি টাকা ছাড়ালো

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৪, ১১:৫২ সকাল

Link Copied!

এক হাজার ৫০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু। যান চলাচল শুরুর পর থেকে গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাত ১১ টা ৫৯ পর্যন্ত এ সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা। এ সময়ে সেতু দিয়ে মোট ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি যান চলাচল করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, পদ্মা সেতু থেকে টোল আদায়ের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাত ১১ টা ৫৯ পর্যন্ত সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা। এ সময়ে সেতু দিয়ে মোট ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি যান চলাচল করেছে। এর মধ্যে মাওয়া দিয়ে ৫৬ লাখ ১ হাজার ২৩২ এবং জাজিরা প্রান্ত দিয়ে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।

আমিরুল ইসলাম চৌধুরী আরো বলেন, এরই মধ্যে চলতি মাসের ৯ এপ্রিল পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। ওই দিন দুই প্রান্ত দিয়ে ৪৫ হাজার ২০৪টি গাড়ি পারাপার হয়েছে।

গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের এক-তৃতীয়াংশ জেলা রাজধানী ঢাকা এবং বাকি অংশের সঙ্গে সড়কপথে যুক্ত হয়। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুলাই সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হয়। পদ্মা সেতুতে প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যান চলাচল করে। সেসব যানবাহন থেকে ওই দিন টোল আদায় করা হয়েছিল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ