ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৪, ৫:০২ বিকাল

Link Copied!

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দামড়ী সেতুতে ডিআই ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল ২০২৪) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার আরোহী মোছাব্বির আহমদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতদের একজন সাব্বির আহমদ এবং অপরজনের নাম জানা যায়নি।

এলাকাবাসী জানায়, সিলেট থেকে গ্যাস রিফিল করে দরবস্তের উদ্দেশে যাত্রা করা একটি প্রাইভেটকার দামড়ী ব্রিজে পৌঁছলে একটি ডিআই ট্রাক প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে কারটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় একজন নিহত ও দুইজন আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এই ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ