ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বিআরটির শ্রমিক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ এপ্রিল ২০২৪, ১:১২ বিকাল

Link Copied!

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গত রাত ১২টায় চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় বিআরটি প্রকল্পে কর্মরত এক শ্রমিক নিহত হয়েছেন। মৃত শ্রমিক লাবলু মিয়া (২৮) রংপুরের মিঠাপুকুর থানার শিবদেউলপাড়া এলাকার দুলা মিয়ার ছেলে।

গত (৩ এপ্রিল ২০২৪) গাজীপুর মহানগরের ট্রাফিক পুলিশের পরিদর্শক (চৌরাস্তা) আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত ১২টার দিকে জয়দেবপুর চৌরাস্তা জাগ্রত চৌরঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, বিআরটি প্রকল্পের ওই শ্রমিক কাজ করার সময় ঢাকাগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গাড়িটির পিছু নিলে মহানগরের বোর্ড বাজার এলাকা থেকে কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এদিকে ঘটনাস্থলেই লাবলু মারা যান। ঘটনার পর সহকর্মী অন্য শ্রমিকরা বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাসন থানা পুলিশের (উপপরিদর্শক) এসআই মতিউজ্জামান বলেন, লাবলু গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় বাসা ভাড়া থেকে বিআরটি প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতো। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক শেরপুর সদরের মুন্সিরচর এলাকার আনিসুর রহমানের ছেলে নাজমুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ