ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভাঙ্গা থেকে ১২০ কিলোমিটার গতিতে ছুটলো ট্রায়াল ট্রেন

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ মার্চ ২০২৪, ১১:২৩ সকাল

Link Copied!

ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি ট্রায়াল ট্রেন। আজ (৩০ মার্চ ২০২৪) শনিবার সকাল ৮.৪১ মিনিটে ভাঙ্গা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন।

এ বিষয়ে ভাঙ্গার রেলস্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান বলেন, শনিবার সকাল ৮.৪১ মিনিটে উচ্চ গতিসম্পন্ন এই ট্রায়াল ট্রেনটি যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে যশোর পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। পরদিন ৩১ মার্চ সকালে আবার রূপদিয়া রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসবে। এভাবে কয়েকবার ট্রায়াল ট্রেন চলাচল করবে।

জানা যায়, এর আগে ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগতো যেখানে ৫ ঘণ্টা। সেখানে নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। আজ শনিবার ছাড়াও আগামীকাল রোববার সকাল থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন আরেকটি ট্রায়াল ট্রেন যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। যশোর থেকে আবার ভাঙ্গা আসবে। পরদিন ভাঙ্গা থেকে পুনরায় আবার যশোর যাবে।

ট্রায়াল ট্রেন যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করছেন সেনাবাহিনী ও রেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নতুন রেললাইন চালু হওয়ার সংবাদে রেল লাইনের আশপাশের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ