ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় অটোভ্যানের চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ মার্চ ২০২৪, ১:৫৭ বিকাল

Link Copied!

মাদারীপুরের শিবচরে মাটিভর্তি ট্রাকের ধাক্কায় অটোভ্যান দুমড়ে-মুচড়ে জাকির হোসেন (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ (২৮ মার্চ ২০২৪) বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচ্চর-মাদবরচর আঞ্চলিক সড়কে খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির হোসেন (৪৫) বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলার পশ্চিম রতনপুর এলাকার মানিক হাওলাদারে ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার হাজিপুর এলাকার মতিমোল্লার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোভ্যান চালক জাকির যাত্রী নিয়ে মাদবরচর এলাকায় হাটে যাচ্ছিলেন। হাটের কাছাকাছি খাড়াকান্দি এলাকায় যাওয়ার পর একটি মাটিভর্তি ট্রাক ওভারটেক করার সময় পিছন দিক থেকে জাকিরের অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোভ্যানটি। এ সময় চালক জাকিরসহ আহত হন মোহাম্মদ খান (৫৫) নামে এক যাত্রী। পরে আহত দুজনকে উদ্ধার করে পাঁচ্চর এলাকার রয়েল হাসপাতালে নিলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ খানকে রয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি সুব্রত গোলদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া ট্রাকটি পুলিশ জব্দ করেছে; তবে এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ