ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

কৃষিপণ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করার নেই : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মার্চ ২০২৪, ২:৫১ বিকাল

Link Copied!

কৃষিপণ্য বিপনন ও বাজারজাত করার ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই। তাই কৃষিপণ্য নিয়ে মন্ত্রণালয়ের কিছু করার নেই বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু । আজ (১৪ মার্চ) বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লেবু, বেগুনসহ বেশি কিছু পণ্যের চড়া দাম প্রসঙ্গে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কাঁচা বাজারে বিক্রেতা বেশি দামে বিক্রি করে অনেক সময় সেই দামই প্রতিষ্ঠিত হয়ে যায়। সুপারশপে তুলনামূলক কম ও নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হয়। তাই সুপারশপ আর কাঁচাবাজারে তুলনা করে পণ্য কেনার আহ্বান জানান তিনি।সাপ্লাই চেইন নিয়ে কথা বলি; এটা তো একটা ট্রলের ব্যাপার হয়ে গেছে। যেখানে যেখানে আমাদের সাপোর্ট দরকার; কৃষকের কাছ থেকে ট্রাকে উঠে এসে পাইকারি থেকে খুচরা বাজারে যাওয়া পর্যন্ত-এই জায়গাটা আমরা এখন পর্যন্ত সিমপ্লিফাই করতে পারছি না।

বাজার নিয়ন্ত্রণের জন্য শতভাগ সফলতা আনতে পারেননি স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, উৎপাদনের পর পরিবহনসহ অন্যান্য কারনে দাম বেড়ে যাচ্ছে। তিনি বলেন, আপনারা সাপ্লাই চেইন ফলো করেন, তাহলে বুঝবেন আমার ফেইলিয়র বা শতভাগ সার্থক না হওয়ার কারণটা কী। শসা, লেবু, বেগুন উৎস থেকে কত টাকায় ট্রাকে উঠছে এবং হাত ঘুরে কাঁচাবাজারে কত টাকায় ল্যান্ড করছে নিউজ করেন। তাহলে আমার সীমাবদ্ধতা বুঝতে পারবেন, কেন আমি শতভাগ সফলতা আনতে পারছি না।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা