ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

মাছ চাষে আর্থিক সহায়তা পেল ৩১ জন মৎস্যচাষি

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৪, ২:৩৯ বিকাল

Link Copied!

নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় জয়পুরহাটে জেআরডিএমের কারিগরি ও পিকেএসএফের আর্থিক সহযোগিতায় ৩১ জন উপকার ভোগী মৎস্যচাষীর মাঝে ১৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ (১২ মার্চ) মঙ্গলবার সকালে জয়পুরহাটের উন্নয়ন সংস্থা জেআরডিএমের প্রধান কার্যালয়ে পিকেএসএফের আর্থিক সহায়তায় ৩১ জন মৎস্য চাষীর মাঝে ১৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।

প্রকল্পের ৩১ জন উপকারভোগীর মাঝে কালো সৈনিক পোকা উৎপাদন ও বাজারজাতকরণ, নিবিড় (বটমক্লিনিং) পদ্ধতিতে ট্যাংকে নিরাপদ মাছ চাষ, মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্র স্থাপন, মূল্য সংযোজিত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ দ্রুত বর্ধনশীল জি-৩ রুই চাষ, উচ্চ মূল্য মানের দেশীয় প্রজাতির মাছের হ্যাচারী স্থাপন, ফার্ম ম্যাকানাইজেশন, আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ ইত্যাদি প্রযুক্তি বাস্তবায়নে কাজ করছে উন্নয়ন সংস্থা জেআরডিএম।

সংস্থার সিনিয়র উপ-পরিচালক (কার্যক্রম) শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা, রফিকুল ইসলাম, সংস্থার সহকারী পরিচালক (প্রকল্প) এন এম ওয়ালিউজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে উন্মুক্ত আলোচনায় মৎস্যচাষীদের সাথে মতবিনিময়ে জয়পুরহাট জেলা জেলা মৎস্য কর্মকর্তা মাছ চাষিদের নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদনে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। অনুশীলন, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধিসহ মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থা গুলোও কাজ করছে । জেআরডিএমের সিনিয়র উপ- পরিচালক (কার্যক্রম) শওকত আলী বলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উদ্যোগে “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পটি জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট(জেআরডিএম) বাস্তবায়ন করছে । প্রকল্পের কার্যক্রম জয়পুরহাট জেলার অন্তর্গত পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল এবং জয়পুরহাট সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষী পরিবার, ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বৃদ্দিতে ভ’মিকা রাখছে।

বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।পরিবেশ, নিরাপদ ও পুষ্টিমান খাদ্য এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়কে বিবেচনায় রেখে উৎপাদন ও বাজার ব্যবস্থা সৃষ্টি এবং উদ্যোগে নারী ও যুবকদের অংশগ্রহণ বৃদ্ধি করতে কাজ করছে জেআরডিএম।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka