ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

অস্থির পেঁয়াজ বাজার প্রতিকেজি ১৩০ টাকা 

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১২:২৭ বিকাল

Link Copied!

শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় পেঁয়াজের অভাবে অস্থির বাজারে স্বস্তির দেশী মুড়িকাটা পেঁয়াজ এখন প্রায় শেষ। এ অজুহাতে পাইকারি বাজারে একলাফে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।

পাইকাররা বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাচ্ছে। বাইরে থেকেও পেঁয়াজ আসছে না। সবমিলিয়ে চাহিদার তুলনায় সরবরাহ কম, ফলে দাম বাড়ছে। দুয়েক দিনের মধ্যে সরবরাহ না বাড়লে পেঁয়াজের বাজার আরও অস্থির হতে পারে।

কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, ‘পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহের ঘাটতি রয়েছে। এছাড়া দেশি পেঁয়াজ (মুড়িকাটা) এখন শেষের দিকে। সে কারণে এসব পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার জন্য অবশ্যই আমদানি করতে হবে। সামনে রমজানকে কেন্দ্র করে পেঁয়াজ আমদানি না হয় তাহলে দাম আরও বাড়বে। দেশি পেঁয়াজের সরবরাহ কমে এসেছে। যা আছে তাতে কাভার করা সম্ভব না। পেঁয়াজের সংকট আছে।’

খুচরা বিক্রেতারা বলছেন, কোনো পণ্যের দাম নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব নয়। পাইকারি বাজারে পণ্যের দাম বাড়লে খুচরা বাজারেও তার প্রভাব পড়বে।

কয়েক ঘণ্টার ব্যবধানের বাড়তি দামে বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘পাইকারি পর্যায়ে দাম বেড়েছে তাই আমাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আমাদের কেনা দাম হিসাব করতে হয়। সেই দাম হিসাব করেই আমরা বিক্রি করি।’

মিরসরাই পৗর সদরে বাজারে ক্রেতা মেজবাউল আলম বলেন,‘এমনিতে সব জিনিসের দাম বেশি। তার সঙ্গে পেঁয়াজের দাম আরও বেড়েছে। যত কষ্ট নিন্মবিত্ত ও মধ্যবিত্তের। সীমিত আয়ে পরিবার নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি