
১১.১১ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনে অ্যাকসেসরিজ কেনাকাটায় ১১ শতাংশ ছাড়ের পাশাপাশি বিকাশে পেমেন্ট করলে পাওয়া যাবে অতিরিক্ত ১১ শতাংশ ছাড়। ফলে দুটি অফার মিলিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা।
সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
প্রতিষ্ঠানটি জানায়, ক্যাম্পেইন চলাকালে এপেক্সের যেকোনো আউটলেট থেকে ১ হাজার ১১১ টাকা বা তার বেশি মূল্যের অ্যাকসেসরিজ কিনলে ১১ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ অফারের আওতায় পরিবারের সব সদস্যের জন্য ব্যাগ, মোজা, মানিব্যাগ ও বেল্টসহ বিভিন্ন পণ্য থাকছে।
পাশাপাশি ২ হাজার ২২২ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটার বিল বিকাশে পরিশোধ করলে অতিরিক্ত ১১ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ সুবিধা পেতে পেমেন্টের সময় ‘A1’ প্রোমো কোড ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ১১১ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অফারটির ক্ষেত্রে শর্ত প্রযোজ্য।
এপেক্সের সব আউটলেটে এ ক্যাম্পেইনের সুবিধা পাওয়া যাবে। বিশেষ এ উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের কেনাকাটা আরও সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যদায়ক করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।